Banglar Yuva Sathi – বাংলার যুব সাথী প্রকল্প 2026
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুবকদের জন্য বাংলার যুব সাথী প্রকল্প ২০২৬ নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। বিশেষভাবে, ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরাই এই প্রকল্পের অধীনে মাসিক ১৫০০ টাকার ভাতা পাবেন।
যুব সাথী প্রকল্প
The West Bengal Government's new scheme “বাংলার যুব সাথী” is provide ₹1,500 Monthly Allowance for Youth!
বাংলার যুব সাথী প্রকল্প কি?
সম্প্রতি বাজেট ঘোষণার সময় পশ্চিমবঙ্গ সরকার -এর মাননীয়া মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলার যুব সাথী ২০২৬’ নামে একটি নতুন প্রকল্পের কথা জানিয়েছে। এটি আগামী ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে চালু হবে বলা হয়েছিল। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি করে বলেছেন এই প্রকল্পের টাকা আবেদনকারীরা ১লা এপ্রিল থেকেই পাবে। তার আগে ফরম ফিলাপ হবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। এই ক্যাম্প চলবে ১৫ থেকে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। চাকরি খোঁজার ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত তাদের সাহায্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই প্রকল্পটি সরাসরি আর্থিক সুবিধা প্রদানকারী প্রকল্প (Direct Benefit Scheme)। বাজেট ঘোষণার পরই এই প্রকল্পের সুবিধা কথা আলোচনা শুরু হয়েছে। এর ফলে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।
Monthly Aid
Direct Bank Transfer
Age Limit
Years
Duration
Maximum Support
বাংলার যুব-সাথী প্রকল্প ২০২৬ এর গুরুত্ব
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের সূচনা করেছেন। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য এটি একটি বড় ভরসা বা লাইফলাইন। পুরনো যুবশ্রী প্রকল্পের থেকে এই ২০২৬ সালের প্রকল্পটি বেশ কিছুটা আলাদা। এই নতুন প্রকল্পে বিশেষভাবে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের লক্ষ্য করা হয়েছে, এবং এর আবেদন প্রক্রিয়াটি এখনই অনলাইন করা হচ্ছে না ও বরং দুয়ারী সরকার ক্যাম্পের মাধ্যমে অনেক সহজ করা হয়েছে।
| প্রকল্পের নাম | Banglar Yuva Sathi 2026 (বাংলার যুব সাথী) |
|---|---|
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| চালু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার |
| উপকারভোগী | বেকার যুবক-যুবতী (২১–৪০ বছর) |
| মাসিক ভাতা | ₹১,৫০০ প্রতি মাসে |
| আবেদনের পদ্ধতি | Offline (দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে) ও যুব সাথী প্রকল্প Online Apply |
| আবেদনের তারিখ | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ |
| ভাতা পাওয়া শুরু | ৭ই মার্চ ২০২৬ থেকে |
| ওয়েবসাইট Link | yubasathi.wb.gov.in |
যুবসাথী [Yuvasathi] প্রকল্পের প্রধান বিষয়গুলি:
- মাসিক ভাতা: প্রতি মাসে ১,৫০০ টাকা।
- কারা পাবেন: যে সব বেকার যুবক-যুবতী কমপক্ষে মাধ্যমিক (দশম শ্রেণি) পাশ করেছেন।
- আবেদনের তারিখ: ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
- আবেদনের পদ্ধতি: Offline + Online (দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফরম পাওয়া যাবে)।
- প্রকল্পের টাকা: প্রকল্পের ₹১৫০০ টাকা ৭ই মার্চ ২০২৬ থেকে পাওয়া যাচ্ছে।
যুব সাথীর জন্য প্রয়োজনীয় যোগ্যতা ২০২৬
আপনি আবেদন করতে পারবেন যদি:
- আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন।
- আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়।
- আপনি মাধ্যমিক (দশম শ্রেণী) পাশ করে থাকেন।
- আপনি বর্তমানে বেকার হন।
- যদি আপনি অন্য কোনো সরকারি স্কলারশিপ (যেমন ঐক্যশ্রী, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ বা Merit-Cum-Scholarship) গ্রহণ করেন।
কারা আবেদন করতে পারবেন না:
- আপনি যদি অন্য কোন বেকার ভাতা পেয়ে থাকেন।
- যদি আপনি কোনো ক্ষেত্রে নিযুক্ত থাকেন বা চাকরি করেন।
✅ যুবসাথী ২০২৬ Full Eligibility Check
যুব সাথী প্রকল্প – Online Apply করার পদ্ধতি
এই ১৫০০ টাকা পাওয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছে একটি সাধারণ অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে, যা ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে। যুব সাথী প্রকল্প Online Apply করুন।
আবেদন করার ধাপসমূহ
ধাপ ১: অফিসিয়াল পোর্টালে যান
প্রথমে অফিসিয়াল রাজ্য সরকারের পোর্টালে প্রবেশ করুন।
(Apply Now)
ধাপ ২: মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন
আপনার সক্রিয় মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
এর ফলে আপনার নম্বরে একটি OTP পাঠানো হবে।
ধাপ ৩: ব্যক্তিগত ও ব্যাঙ্ক তথ্য পূরণ
লগইন করার পর আপনার ব্যক্তিগত বিবরণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের
সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ধাপ ৪: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
স্ক্যান করা দরকারি ডকুমেন্ট যেমন ছবি, আধার কার্ড,
মার্কশিট ইত্যাদি নির্ধারিত ফরম্যাটে আপলোড করুন।
ধাপ ৫: ফর্ম সাবমিট করুন
সব তথ্য যাচাই করার পর ফর্মটি সাবমিট করুন এবং
আপনার Application ID সংরক্ষণ করে রাখুন
ভবিষ্যতের জন্য।
📝 Application Process for Banglar Yuba Sathi 2026 Online
যুব সাথীর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
Offline আবেদনের ডকুমেন্ট
- আধার কার্ড – পরিচয়ের প্রমাণ
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড – বয়সের প্রমাণ
- দশম শ্রেণির মার্কশিট – শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
- ব্যাঙ্ক পাসবুক – টাকা লেনদেনের জন্য
- SC/ST/OBC Caste Certificate, যদি থাকে
- সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
Online আবেদনের ডকুমেন্ট
বাংলার যুব সাথী – আবেদন করার আগে যে নথিগুলি প্রস্তুত রাখবেন (Self Attested Copy)
- মাধ্যমিক বা সমমানের অ্যাডমিট কার্ড (শুধুমাত্র PDF) ফাইল সাইজ: সর্বোচ্চ ৩০০ KB
- মাধ্যমিক বা সমমানের মার্কশিট / শিক্ষাগত যোগ্যতার সনদ (শুধুমাত্র PDF) ফাইল সাইজ: সর্বোচ্চ ৩০০ KB
- আধার কার্ডের অনুলিপি (শুধুমাত্র PDF) ফাইল সাইজ: সর্বোচ্চ ৩০০ KB
- ভোটার কার্ডের অনুলিপি (শুধুমাত্র PDF) ফাইল সাইজ: সর্বোচ্চ ৩০০ KB
- ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার অনুলিপি (শুধুমাত্র PDF) ফাইল সাইজ: সর্বোচ্চ ৩০০ KB
- এসসি/এসটি/ওবিসি সনদের অনুলিপি (যদি প্রযোজ্য হয়) (শুধুমাত্র PDF) ফাইল সাইজ: সর্বোচ্চ ৩০০ KB
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (শুধুমাত্র JPG বা PNG) ইমেজ সাইজ: সর্বোচ্চ ৫০ KB
- আবেদনকারীর স্বাক্ষর (শুধুমাত্র JPG বা PNG) ইমেজ সাইজ: সর্বোচ্চ ৫০ KB
- একটি বৈধ মোবাইল নম্বর আবশ্যক। প্রদত্ত মোবাইল নম্বরে OTP / সিক্রেট পিন পাঠানো হবে।
এই নম্বরটি সমস্ত যোগাযোগের জন্য ব্যবহৃত হবে।
Banglar Yuva Sathi Scheme Payment Status
১লা এপ্রিল 2026 থেকে যে যুব সাথী প্রকল্পের সূচনা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তার প্রতিমাসের কিস্তির ₹1,500 টাকার তারিখ সহ পেমেন্ট স্ট্যাটাস দেয়া হলো।
| Instalment | Payment Date & Status |
|---|---|
| 1 | 13/03/2026 NEFT/SBIN0000001/BYSS |
| 2 | 13/04/2026 APBS: YSS APRIL 2026 |
বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আপনার ফর্ম জমা পড়েছে > যাচাই হয়েছে > যাচাই হয়ে গেছে > অনুমোদন পেয়েছে / নাকি বাতিল হয়েছে — আপনি তা দেখতে পারবেন।
Status Check করুন!
যখন অফিসিয়াল পোর্টালটি চালু হবে, তখন অ্যাপ্লিকেশন আইডি (Application ID) বা মোবাইল নম্বর ব্যবহার করে আপনি এটি জানতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্প থেকে প্রাপ্ত ID Number যত্ন সহকারে রাখুন।
| Contact Info & Official Link | |
|---|---|
| Official Website | Banglar Yuva Sathi |
| Launched Date | March 7th. 2026 |
| Department | Finance Dept, Govt of West Bengal |
Frequently Asked Questions
1. ২০২৬ সালে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা কি যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন?
হ্যাঁ। নিয়মিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
তবে যারা ডিস্ট্যান্স কোর্স করছেন বা বাড়িতে বসে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন,
তারা আবেদনযোগ্য হতে পারেন।
2. যারা আগে যুবশ্রী ভাতা পাচ্ছেন, তারা কি বাংলার যুব সাথী ২০২৬-এ আবেদন করতে পারবেন?
একসঙ্গে দুটি সমজাতীয় সরকারি ভাতা পাওয়া যায় না।
তাই যুব সাথী ২০২৬-এ আবেদন করতে চাইলে আগে পাওয়া যুবশ্রী ভাতা বন্ধ করতে হবে।
3. বাংলার যুব সাথী প্রকল্প ২০২৬-এর আবেদন কবে থেকে শুরু হবে?
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা অনুযায়ী ১লা এপ্রিল থেকে আবেদনকারীরা যুব সাথী টাকা পেতে চলেছে। যদিও আগে সরকারি ঘোষণা অনুযায়ী ১৫ আগস্ট ২০২৬-এর পর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হয়েছিল।